শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

‘ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রকৌশলীদের ছুটি বাতিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদের ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে দায়িত্বরত প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়েছে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে মহাসড়কের অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে সড়ক বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার পানি কমে গেলে দ্রুত সড়ক মেরামত করার জন্য প্রকৌশলীরা ঠিকাদারদের সাথে নিয়ে কাজ শুরু করেছে। এবার আমাদের কড়া নজরদারি রয়েছে, কোন অবস্থাতেই রাস্তা যেন যান চলাচলে অনুপযোগী না হয়। সেজন্য ২৪ ঘণ্টা আমাদের প্রকৌশলীদের রাস্তায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রীর সাথে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ের ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজা।

মন্ত্রী বলেন, বৃষ্টিপাতকে অজুহাত দেখিয়ে ঘরমুখো মানুষের যাত্রা বিঘ্নিত হবে, এটা আমি বলতে চাইনা। যেকোন অবস্থায় আমরা সড়ক ব্যবহার উপযোগী ও সচল রাখব। এজন্য পুলিশ, পরিহন মালিক ও শ্রমিক সবার সাথে কথা হয়েছে। আমার মনে হয় এবারের ঈদেও মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। বৃষ্টি হলেও চিকিৎসা আছে, বৃষ্টি চলাকালে রাস্তা মেরামতে আমাদের প্রকৌশলীদের মাঠে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

‘সড়কে হাফেজ্জী হুজুরের নাম পুন:র্বহাল না করায় বিস্মিত আলেম সমাজ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ