রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভা করবেন কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৭ আগস্ট রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা সভা ডেকেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সমমনা রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।

কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গ সংগঠন যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল এই খবর নিশ্চিত করে বলেন,‘২৭ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আমাদের আলোচনা সভা। সভায় মুক্তিযুদ্ধের কিংবদন্তী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম থাকবেন।’

প্রসঙ্গত- কাদের সিদ্দিকী একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেন।

ফের নিখোঁজ মাওলানা শহীদুল্লাহ সরকার; আলেমদের উদ্বেগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ