শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইসলামের দৃষ্টিতে প্রধান বিচারপতি ফেতনা সৃষ্টিকারী: ড. হাসান মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইসলামিক ও সামাজিক দৃষ্টিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ফেতনা সৃষ্টিকারী।
গতকাল শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেতনা প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ড. হাছান মাহমুদ এ কথা বলেন।
তিনি বলেন, আজকে জাতীয় জীবনে যারা ফেতনা সৃষ্টি করছেন তাদের অন্যতম হচ্ছেন এস কে সিনহা। তিনি ইসলামিক ও সামাজিক দৃষ্টিতে ফেতনা সৃষ্টিকারী। এ কারণেই আজ সম্ভবত আলেম-ওলামারা মাঠে নেমেছেন, ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য।
ড. হাছান মাহমুদ বলেন, সভা-সমিতিতে গিয়ে দীর্ঘদিন ধরে এস কে সিনহা রাজনৈতিক বক্তব্য দিয়ে বিরোধী রাজনৈতিক দল ও সমালোচকদের হাতে বিভিন্ন ইস্যু তুলে দিয়েছেন। অর্থাৎ জাতীয় জীবনে ফেতনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন তিনি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির কোনো রাজনীতি নেই। তারা ফরহাদ মজহারের ঘাড়ে চড়ে রাজনীতি করেছে। কিন্তু যখন ফরহাদ মজহার কি কারণে এবং কোন মহিলার কারণে নিখোঁজ হয়েছে সেটা প্রকাশ হওয়ায় বিএনপি চুপসে গেছে। এখন তারা রাজনীতি করছে এস কে সিনহার ঘাড়ে চড়ে। অর্থাৎ তাদের অবস্থা এখন ছাগলের তিন নম্বর বাচ্চা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ