শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাংলাদেশ-নেপালকে সংযুক্ত করতে সেতু হচ্চে ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ বিকল্প ব্যবস্থা দাঁড় করাতে যাচ্ছে ভারত। এ লক্ষ্যে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি সংক্রান্ত চুক্তিও। তারই অংশ হিসেবে ভারত পশ্চিমবঙ্গের মেটি নদীর উপর সেতু নির্মাণ করবে।

এ সেতু নির্মাণের ফলে বাংলাদেশ ও নেপালের মধ্যে সড়কপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।

সেতু নির্মাণের বিষয়ে একটি সমঝোতা স্মারক অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মুফতি মুতীউর রহমান আর নেই

ভারতের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, মেচি নদীর ওপর ওই সেতু নির্মাণ করা হবে।

এ সেতু পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পানিটাংকির সঙ্গে নেপালের কাকারভিটাকে সংযুক্ত করবে। দেড় কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৬৫ লাখ রুপি।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ঋণ নিয়ে এ অর্থায়ন করবে ভারত। বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবান্ধা থেকে ভারত-নেপাল সীমান্তের ওই সেতুর দূরত্ব হবে মাত্র ৩৪ কিলোমিটার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ