বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ইসরাইলে নেতানিয়াহুর বিচারের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবিলম্বে বিচারের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। দুর্নীতির দায়ে নেতানিয়াহুর বিচারের দাবিতে পেতাহ্‌ টিকভা নগরীতে এ বিক্ষোভ হয়।

ইহুদিবাদী ইসরাইলের এটর্নি জেনারেল আভিচাই মানদেলব্লিতসের বাসভবনের বাইরে এ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা দাবি করেন, নেতানিয়াহুর বিচারে অযথা সময় নষ্ট করছেন মানদেলব্লিতস।

‘মামলা ১০০০’ এবং ‘মামলা ২০০০’ নামে পরিচিত দু’টি তদন্ত চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। নেতানিয়াহু বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে কথিত উপহার নিয়েছেন বলে প্রথমটিতে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া, তার সপক্ষে প্রচারণা চালানোর বিনিময়ে ইসরাইলি একটি দৈনিককে সুবিধা পাইয়ে দিয়েছেন বলে দ্বিতীয় তদন্তে সন্দেহ করা হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ