রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

মুফতি আবদুস সালাম চাটগামির জন্য দোয়া চাইলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী হাটহাজারি মাদরাসার প্রধান মুফতি আল্লামা আবদুস সালাম চাটগামির জন্য দেশবাসীর জন্য দোয়া প্রার্থনা করেছেন।

তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হেফাজত আমির বলেন, মুফতি আবদুস সালাম চাটগামি মুফতিয়ে আযম বাংলাদেশ খ্যাত বহুমুখী দ্বীনি খিদমত আঞ্জাম দিয়ে আসছিলেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত সুস্থতা লাভের জন্য দেশবাসীর মহান আল্লাহর দরবারে দেশবাসীর বিশেষ দোয়া কামনা করছি।

হেফাজত আমির আরও বলেন, আমিও বিশেষভাবে দোয়া করছি, তিনি যেন আল্লাহর রহমত ও দয়ায় দ্রুত আরোগ্য লাভ করে অল্প সময়ের মধ্যে আবার ইলমে নববি ও ইলমে ফিকহের দরসে নিজেকে মনোনিবেশ করতে পারেন।

উল্লেখ্য, মুফতি আবদুস সালাম চাটগামি গত ১৬ আগস্ট বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মহানগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুহাম্মদ তৈয়ব চৌধুরী-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

ন্যাশনাল হাসপাতালে এমআরআই পরীক্ষায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ চিহ্নিত হয়। তাঁর শরীরের বাম পাশ প্যারালাইজড দেখা দেয়। আরো উন্নত চিকিৎসার জন্য গত ২২ আগস্ট  বিকেলে তাঁকে ঢাকায় আনা হয় এবং অ্যাপোলো হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি ঢাকা অ্যাপোলো হাসপাতালে বিশিষ্ট নিউরো সার্জারি (ব্রেইন, স্পাইনাল কর্ড ও নার্ভ) বিশেষজ্ঞ প্রফেসর ডা. ম্যাথিও জে. চান্ডি এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ