শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মুমিন ও মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী গতকাল এক বিবৃতিতে মায়ানমারের রাখাইন রাজ্যে নিরীহ মুসলমানদের উপর নির্যাতন ও নৃশংস হত্যা নির্যাতন ও ঘর-বাড়ি জালিয়ে দেওয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় বলেন, মায়ানমার সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান না করে কয়েকদিন পরপর রোহিঙ্গা মুসলমানদের উপর অমানুষিক নির্যাতন, হত্যা ও তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে বারবার মানবিক বিপর্যয় ঘটাচ্ছে। এরপরও জাতিসংঘ বাস্তবধর্মী কোনো পদক্ষেপ নিচ্ছে না।

জমিয়ত নেতৃদ্বয় রাখাইন রাজ্যে মুসলিম নিধন বন্ধ করতে এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করতে মায়ানমার সরকারের প্রতি বাংলাদেশ সরকারকে চাপ সৃষ্টি করতে আহবান জানান।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ