বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ইসিতে খেলাফত মজলিসের ৩২ দফা প্রস্তাব পেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্যে খেলাফত মজলিস নির্বাচন কমিশনের কাছে ৬ বিষয়ে ৩২ দফা প্রস্তাব পেশ করেছে।

আজ ২৮ আগস্ট ২০১৭ সোমবার বিকাল ৩.০০টা থেকে পৌনে ২ ঘণ্টাব্যাপী আগারগায়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে অনুষ্ঠিত সংলাপে খেলাফত মজলিসের পক্ষ থেকে এ প্রস্তাবসমূহ তুলে ধরা হয়।

৩২ দফা প্রস্তাবসমূহের মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ, নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ, নির্বাচনের পরিবেশ, সুষ্ঠু ভোট, নির্বাচনী ব্যয় ও জাতীয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বিষয়ে দলমতের উর্ধ্বে উঠে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন, জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহ নির্বাচন কমিশনের অধীনে রাখা, সামরিক বাহিনী মোতায়েন করা ইত্যাদি।

এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বা ডিভিএম ব্যবহার না কর, ২০০৮ সালের পূর্বে সংসদীয় আসনসংখ্যা যেভাবে বিন্যস্ত ছিল সেভাবে পুন:নির্ধারণ করা, নির্বাচনকে অর্থ ও পেশী শক্তির প্রভাব মুক্ত রাখার দাবি জানায় দলটি।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাসিত আজাদ, যুগ্মমহাসচিব এডভোকেট মো: জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, বায়তুলমাল ও আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ মাওলানা জিন্নত আলী।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী(অবঃ) ও নির্বাচন কমশিনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ