শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বন্যার জন্য গঠিত ইসলামী আন্দোলনের ত্রাণ তহবিলে বন্ধন-এর অর্থ প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ (২৯  আগস্ট) বিকেল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পীর সাহেব চরমোনাই এর আহবানে গঠিত ত্রাণ তহবিলে বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ এর কাছে নগদ অর্থের প্যাকেট তুলে দেন বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শেখ মুহাম্মদ নুর-উন নাবী।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি যুবনেতা মুফতী মনসুর আহমাদ সাকী।

আরো উপস্থিত ছিলেন বন্ধন মানবকল্যাণ ফাউন্ডেশন এর আহবায়ক এইচ.এম এনামুল হক, সদস্য সচিব মুহা. ইয়াসিন আল ফারুকীসহ বন্ধন এর স্বেচ্ছাসেবী বন্ধুরা।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার বন্ধন এর চেয়ারম্যান শেখ মুহাম্মদ নুর-উন-নাবী এর নেতৃত্বে একটি টিম সিরাজগঞ্জের বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ, ত্রাণ সামগ্রী বিতরণ করবে।

৩ দিনে ৩ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে: মানবাধিকার সংস্থা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ