বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

গাজা সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব; স্বাগত জানিয়েছে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুধবার গাজা সফরের কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপদ্বীপে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের প্রস্তাবিত এ সফরকে স্বাগত জানিয়েছে। খবর পার্সটুডের

হামান আহ্বান জানিয়েছে, গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আরোপিত অমানবিক অবরোধ তুলে নিতে তৎপর হওয়ার জন্য।

ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত অবরোধে গাজার জীবন মান ক্রমেই নিচে নামছে এবং ফিলিস্তিন-ইসরাইলি সংঘাতের প্রেক্ষাপটে এ সফর করতে যাচ্ছেন গুতেরেস। এক বিবৃতিতে এ সব কথা বলেন হামাসের মুখপাত্র ফাওজি বারহুম। বিবৃতিতে এ সফরকে গাজার বিশেষ জন্য বিশেষ মর্যাদার ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন হামাস মুখপাত্র।

আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে গাজার বিরুদ্ধে অব্যাহত অবরোধে গভীর হতাশা ব্যক্ত করেন তিনি। গাজাকে বিশ্বের সবচেয়ে বড় ‘খোলা কারাগার’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উপদ্বীপের ওপর আরোপিত অবরোধ তুলে নিয়ে বিশ্বের সবচেয়ে বড় খোলা কারাগারে বসবাসরত ২০ লাখ ফিলিস্তিনির দুর্ভোগের ইতি ঘটাতে সম্ভব সব কিছু করবেন গুতেরেস।

এ ছাড়া, ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবকে সাক্ষাৎ করার আহ্বানও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ