শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক আজ এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীরা নারকীয়ভাবে রোহিঙ্গা মুসলমানদের হত্যা নির্যাতন ও ঘর-বাড়ি জালিয়ে দিয়ে বিশ্বের এতাবৎ সকল বর্বরতাকে হার মানিয়েছে। জাতীসংঘসহ মানবতার ধ্বজাদারীরা শুধু বিবৃতির মাঝে সীমাবদ্ধ।

নেতৃদ্বয় আরো বলেন, রোহিঙ্গা মুসলমানরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পালিয়ে আসলেও কোনো আশ্রয় না পেয়ে জীবনের হুমকি নিয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে রোহিঙ্গা মুসলমানদের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করা মানবিক দায়িত্ব। সুতরাং বিশ্বের সকল মানবতাবাদীদের ঐক্যবদ্ধভাবে মিয়ানমার সরকারের বিরুদ্ধে অবস্থান এবং মিয়ানমার সরকারের সঙ্গে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশ সরকারকে জোরালো কুটনৈতিক ভূমিকা রাখতে হবে।

নেতৃদ্বয় বলেন, অবিলম্বে রোহিঙ্গা মুসলিমদের ভোটারসহ সকল মানবিক অধিকার দিতে হবে। রোহিঙ্গা মুসলমানদের স্থায়ী সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বিতাড়িত প্রতিটা রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিতে হবে।

নেতৃদ্বয় আগামীকাল শুক্রবার দেশের প্রতিটি মসজিদে রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশেষভাবে দুআ করার জন্য খতীবদের প্রতি উদাত্ত আহবান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ