শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

এবার হজের নতুন খতিব ড. সাআদ বিন আন নসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ বৃহস্পতিবার পবিত্র হজ। ভাষা ও বর্ণের ভেদাভেদ ভুলে বিশ্বের প্রায় ১৭১টি দেশের ২৫-৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের লক্ষ্যে মিনা থেকে আরাফাতের দিকে রওয়ানা হয়েছেন। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান (হাজি) আজ মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হবেন।

আরাফার ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবার জন্য নতুন খতিব নির্বাচন করা হয়েছে। তিনি হলেন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের রাজকীয় উপদেষ্টা শায়খ ড. সাআদ বিন আন নসর আশ শাসরি।

নতুন এই খতিব রিয়াদের কুল্লিয়াতুশ শরিয়াহ থেকে ১৪১৭ হিজরিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উসূলে ফিকাহ, ফিকাহ ও আকিদাসহ বিভিন্ন বিষয়ে তার প্রায় ৬৭টি গ্রন্থ রয়েছে।

দীর্ঘ প্রায় ৩৫ বছর হজের খুতবা দিয়ে আসছিলেন শায়খ বিন বায। গতবার তার স্থলে প্রথমবারের মতো খুতবা দেন মসজিদে হারামের অন্যতম ইমাম ড. আবদুর রহমান আস সুদাইস।

আরাফার ময়দানে মসজিদে নামিরায় খুতবা দিয়ে থাকেন হজের খতিব। এই খুতবায় মুসলিম উম্মাহর জন্য থাকে নানা দিক নির্দেশনা।ইতিমধ্যে পবিত্র হজের কার‌্যক্রম শুরু হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ