শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পারভেজ মোশারফের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বেনাজির ভুট্টো হত্যা মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সন্ত্রাস দমন নামের বিশেষ আদালত।

মামলায় ২ পুলিশ কে দোষী সাব্যস্ত করে ৫ লক্ষ টাকা জরিমানা এবং ১৭ বছরের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস করে হাজতবাস। ৫ জনকে বেকসুর ঘোষণা করেছে আদালত।

২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিণ্ডিতে একটি পার্কে নির্বাচনী প্রচার সেরে বেরিয়ে আসার সময় বেনাজিরকে গুলি করে হত্যা করে আততায়ীরা। এলাকায় বোমা বিস্ফোরণের শব্দও শোনা যায়। ২০১৩ সালে মামলার চার্জশিটে মুশারফের নাম দায়ের করা হয়। তার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা উঠতেই দুবাইতে স্বেচ্ছা নির্বাসন নেন মোশারফ।

বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে মামলার রায় শোনান বিচারক মুহাম্মদ আসগর খান। আট বিচারক এবং তিনটি আদালত ঘুরে অবশেষে বৃহস্পতিবার দীর্ঘ এক দশক ধরে অনেক টালবাহানার শেষে রায় শোনানো হয়।

বুধবার দু’পক্ষের আইনজীবী তাদের সওয়াল শেষ করেন। ডনের খবর অনুযায়ী, মামলায় অন্যতম অভিযুক্ত তেহরিক–ই–তালিবান পাকিস্তানের পাঁচ সদস্যকেই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে বিশেষ সন্ত্রাসদমন আদালত।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ