রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক বলে দাবি করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই মুহূর্তে দেশের সকল সড়ক যানবাহন চলাচলের উপযোগী আছে। এমনকি বন্যাকবলিত এলাকার সড়কগুলোও যানবাহন চলাচলের উপযোগী করে ফেলা হয়েছে। তাই এখন যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক।

বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা এবং সড়কের সার্বিক অবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে না আসলে দেশে আবারো বোমা সন্ত্রাস সৃষ্টি হবে। জঙ্গিবাদ আবারো সক্রিয় হবে। তাই বিএনপি নির্বাচনে আসুক সেটা সকলের কাম্য। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান প্রমুখ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে দেশে আবারো বোমা সন্ত্রাস সৃষ্টি হবে। গতকাল বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপি সরকার উত্খাতের জন্য লন্ডন-দুবাই-ব্যাংককে বসে ষড়যন্ত্র করছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা সবকিছুই জানি আর এসব মোকাবিলায় প্রস্তুতও আছি। তাদের আন্দোলনের ডাক এখন হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, বিএনপির নীরবতাই ষড়যন্ত্রের লক্ষণ। লন্ডন-দুবাই-ব্যাংককে বসে তারা এমন সব ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন, যারা ‘আন্তর্জাতিক দুর্বৃত্ত’ বলে পরিচিতি। বিভিন্ন দেশের গণতান্ত্রিক ও স্থিতিশীল সরকার উত্খাতে ‘নাটের গুরু’ হিসেবেও পরিচিত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ