রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

রামপুরায় বাসায় ঢুকে গৃহবধূকে গণধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার রাজধানীতে রামপুরায় এক গৃহবধূকে (১৭) বাসায় ঢুকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল রাতে ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেলে দীন ইসলাম নামের এক বখাটেসহ স্থানীয় চার-পাঁচজন বাসায় ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে।

ধর্ষিতার স্বামী জানান, বাসায় তার স্ত্রী একাই ছিলেন। এসময় তিনি কর্মস্থলে ছিলেন। বিকেল পাঁচটার দিকে স্থানীয় বখাটে দীন ইসলামসহ ৪/৫ জন বাসায় ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাকে জোর করে চেতনানাশক ওষুধ খাওয়ায়। পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।

তিনি জানান, বাসায় ফিরে ঘটনা শোনার পর তাকে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, “গণধর্ষণের শিকার এক গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপুরা থানায় বিষয়টি জানানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, নির্যাতিতাকে গাইনি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরে তাকে ওসিসিতে পাঠানো হবে।

চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যা করা হয় রুপাকে: ধর্ষকের স্বীকারোক্তি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ