শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

অবমুক্ত হলো জাগরণী সংগীত ``সীমান্ত খুলে দাও''

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ : প্রকাশ হয়েছে বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর সংগীত পরিচালক দেলোয়ার হোসাইনের কণ্ঠে  জাগরণী সংগীত ``সীমান্ত খুলে দাও'' !

সম্প্রতি ইউটিউবে রিলিজ দেয়া হয় সঙ্গীতটি। প্রকাশের পর শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ভক্তরা এটিকে সাদরেই গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি। এর আগে কয়েকটি অ্যালবাম প্রকাশ হয়েছে। দেলোয়ার হোসাইনের কণ্ঠে অন্যরকম মুগ্ধতা রয়েছে। আছে মায়াবি সুর। সেটি তিনি দেখিয়েছেন নতুন এ সঙ্গীতটিতে।

বিশিষ্ট গীতিকার সুরকার মাহফুজুর রহমান মাহমুদ এর  কথা ও সুরে, সাউন্ড ডিজাইন করেছে রাজধানীর রিদম প্লাস ষ্টুডিও। গানটির পরিবেশনায় ছিলো দাবানল শিল্পী গোষ্ঠী।

গানটি ইসলামী সংগীত জগতের ইউটিউব চ্যানেলে আপলোডের পর ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক ও সোস্যাল মিডিয়ায়ও জনপ্রিয় হয়ে উঠছে।

সঙ্গীতটি নিয়ে ভক্তদের দারুন সাড়াও পাচ্ছেন তিনি। গান লেখা সুর করা তার ভালো লাগো। এ জাগরণী সংগীত নিয়ে বলেন দেলোয়ার হোসাইন বলেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ শুকরিয়া যে, মানুষ আমার গানটাকে সুন্দররূপে গ্রহণ করেছেন। সাড়া ফেলেছে সঙ্গীতপ্রেমীদের মধ্যে। দোয়া চাই যেন আরো ভালো কাজ করতে পারি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ