শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আকাশসীমা লঙ্ঘন করায় মিয়ানমারকে ঢাকার প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম  : রোহিঙ্গা সঙ্কটের মধ্যে আকাশ সীমা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের হেলিকপ্টার ঢুকে পড়ার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

শুক্রবার মিয়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে ২৭ ও ২৮ আগস্ট এবং ১ সেপ্টেম্বর শুক্রবার কয়েক দফা মিয়ানমার হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় এই প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য,  মিয়ানমারে নিপীড়নের শিকার হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে সীমান্তে জড়ো হয়েছে। এর মধ্যে উখিয়া সীমান্তে জড়ো হওয়া রোহিঙ্গাদের উপর দিয়ে উড়ে যায় মিয়ানমারের হেলিকপ্টার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিষয়টি নজরে আসার পর কড়া প্রতিবাদ জানিয়ে ঢাকায় মিয়ানমার দূতাবাসে ‘ডিপ্লোমেটিক নোট’ পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলে, মিয়ানমার হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা প্রতিবেশীসুলভ নয়। এর ফলে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হতে পারে। মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশ যখন মিয়ানমারের নিরাপত্তা-ব্যবস্থায় সহযোগিতা করছে, তখন বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে সার্বভৌমত্বের লঙ্ঘন বর্তমান সহযোগিতাকে বিঘ্নিত করতে পারে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ