শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ঈদে কড়া নিরাপত্তা; ঢাকা প্রবেশে ১৩ পয়েন্টে তল্লাশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।রাজধানী ঢাকার  ১৩টি পয়েন্টে তল্লাশি চৌকি থাকবে। এছাড়া ঈদগাহ ও বিপণী বিতানসহ সব জায়গাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মেরুল বাড্ডার আফতাবনগর গরুর হাট পরিদর্শনে এসে একথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, ঈদে নগরবাসীর নিরাপত্তায় প্রবেশপথের ১৩টি স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব চৌকি থাকবে। সাদা পোশাকে র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

তিনি ঈদগাহে ঈদের নামাজে আসা নামাজিদের নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ব্যতীত অন্য কিছু না নিয়ে আসতে অনুরোধ জানান।

এ সময় তিনি আফতাবনগর পশুরহাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ