শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জাতীয় ঈদগাহে সকাল ৮টায় ঈদের জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘ভারী বর্ষণ হলেও যাতে ঈদের জামাত ব্যাহত না হয় সেভাবেই জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টায় প্রথম জামাত শুরু হবে।

মুসল্লিদের জন্য মাঠেই ওযু ও ভ্রাম্যমান টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে উল্লেখ করে সাঈদ খোকন জানান, এবার জাতীয় ঈদগাহ মাঠে ৫ হাজার নারী মুসল্লিসহ একসঙ্গে ১ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন। মাঠে নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ঈদগাহ ময়দানে বজ্রপাত প্রতিরোধক যন্ত্র স্থাপনসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশ, র্যা বসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুরো এলাকাটি সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ