শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রপতিকে এরদোগানের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামদিকে বৃহস্পতবিার রাতে টেলিফোন করে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

তিনি বর্তমান মিয়ানমারের রাখাইন রাজ্যে বিরাজমান পরিস্থিতি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান নিপীড়ন ও অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রপতি তুরস্কের প্রেসিডেন্ট এবং জনগণকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তুরস্কের প্রেসিডেন্টকে টেলিফোন আলাপ ও বাংলাদেশের প্রতি তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

তিনি অবিলম্বে সহিংসতা থেকে রক্ষার উদ্দেশ্যে মিয়ানমারের সাধারণ নাগরিকদের জন্য সুরক্ষা নিশ্চিত করা এবং কফি আনান কমিশনের সুপারিশসমূহ অবিলম্বে বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে তুরস্কের প্রেসিডেন্টকে তিনি ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং রোহিঙ্গাদের প্রতি তুরস্কের সমর্থন ও তার টেলিফোন কলের জন্য ধন্যবাদ জানান। সূত্র-কালের কন্ঠ

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ