শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১৮ হজ এজেন্সির অনিয়মের সন্ধানে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ১৮ হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর বৃহস্পতিবার দুদকের উপপরিচালক জুলফিকার আলীকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি তদারক করবেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।

বিভিন্ন সূত্রে জানা যায়,  ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠার পর দুদকের কাছে ওই এজেন্সিগুলোর বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ আসে। ওই অভিযোগ ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত তথ্য আমলে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

এর আগে মঙ্গলবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাফিজুর রহমান বলেন, ভিসা পাওয়ার পরেও হজে যেতে না পেরে ৯৮জন হজযাত্রী ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। আর ভিসা পেয়েও হজে যেতে পারেননি ৩৬৭ জন।

এবার ১ লাখ ২৭ হাজার ৫৯৬ জন বাংলাদেশি হজে যাওয়ার ভিসা পেয়েছিলেন। এদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন সৌদি গিয়েছেন। সেই হিসেবে ৩৬৭ জন বিভিন্ন কারণে হজে যেতে পারেননি বলে জানান তিনি।

এমআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ