রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে ঈদের দিনেও মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের আরাকানে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঈদের দিনে মানবন্ধন করেছে ‘সভ্যতা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে সংগঠনটি।

মানবন্ধন থেকে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানানো হয়। গণহত্যা বন্ধে মিয়ানমারের নেত্রী অংসান সুচির পদক্ষেপ গ্রহণ না করায় তার সমালোচনা করা হয় এবং তার নোবেল ফিরিয়ে নেয়ার জন্য নোবেল কমিটির প্রতি আহবান জানান সংগঠনের নেতারা। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনের দায়ে সুচির সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

মানবন্ধন আয়োজনকারী সংগঠন সভ্যতার প্রধান নির্বাহী সিইও সাকিল হাসানের বরাত দিয়ে ঢাকা টাইমস জানায় , রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে এ মানবন্ধনের আয়োজন করে তারা। পবিত্র ঈদুল আজহার দিন বিশ্বের মুসলমানদের জন্য শান্তি কামনা করে এই মানববন্ধন করা হয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ