রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তাজাকিস্তানে নিষিদ্ধ হলো হিজাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ:  মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তাজাকিস্তান এর নারীদের হিজাব পরার ওপর নিষেধাঞ্জা জারি করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমেগুলোর তথ্য অনুযায়ী, মধ্য এশীয়ার দেশ তাজাকিস্তানের নতুন আউন প্রণীত হয়েছে, যেখানে জনগণকে সে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি বিরোধী পোশাক পরা নিষিদ্ধ করা হয়।ফলে, নারীদের হিজাব পরার ওপরও নিষেধাঞ্জা জারি হয়।

তাজাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্বেও সে দেশের সংস্কৃতিমন্ত্রী হিজাবকে ভয়ানক পোশাক বলে আখ্যায়িত করেছে সে দেশের সংস্কৃতি মন্ত্রী শামসিদ্দিন ওরামবেকজোদার।

এর আগে তাজাকিস্তান সরকার এক বিবৃতিতে বলেছে,  হিজাব বিদেশী সংস্কৃতির প্রতিনিধিত্ব করে তাই আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সাথে হিজাবের কোন সম্পর্ক নেই।

দেশের বর্তমান আইন অনুযায়ী, হিজাব পরিহিতা নারীরা সরকারি কাজকর্ম করতে পারবে না বলে জানায় দেশটির বিভিন্ন গনমাধ্যম।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ