রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

থামছেই না নাফ নদীতে লাশের মিছিল, উদ্ধার ৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নাফ  নদীতে থামছেই না লাশের মিছিল। নাফ নদী থেকে উদ্ধার হওয়া লাশের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬-তে। নৌকাডুবি বা গুলিবিদ্ধ হয়ে এসব লোকের মৃত্যু হয়েছে। নদীতে ভেসে আসা লাশগুলো স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা উপরে তোলেন।

নাফ নদে লাশের মিছিল স্থানীয়দের মনে আতংক ও রোহিঙ্গাদের মাঝে আহাজারি সৃষ্টি করছে।

রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় বুধবার প্রথম ৪ নারী-শিশুর লাশ পাওয়া যায় শাহপরীরদ্বীপ এলাকার সৈকতে। বৃহস্পতিবার উদ্ধার করা হয় আরো ১৯ জনের লাশ।

শুক্রবার ফের পাওয়া যায় ২৩ লাশ।

ঈদের দিন সকালে নাফ নদীর টেকনাফের শাহপরীরদ্বীপ পয়েন্ট থেকে একজন ও রাতে হোয়াইক্যং পয়েন্ট থেকে মেলে দুইজনের লাশ।

রোববার রাত সাড়ে ৮টা থেকে সোমবার সকাল ১০টার মধ্যে আরো দুটি লাশ উদ্ধার করা হয়।

সবশেষ উদ্ধার হওয়া লাশ দুটির মধ্যে একজন শিশু ও একজন নারী।

গতকাল রাতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে উদ্ধার করা হয় নারীর লাশ।

পুলিশ ছাড়াও বিজিবি নিজেরা উদ্ধার করে আরও ৪টি মরদেহ।

এ নিয়ে গত বুধবার থেকে সোমবার পর্যন্ত নাফ নদী থেকে ৫৬ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন খান।

টেকনাফ থানার ওসি বলেন, নিহতদের সবার পরনে স্থানীয় বার্মিজ পোশাক ছিল। লাশগুলো স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ