শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বুধবার থেকে শুরু হজের ফিরতি ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র হজের কাজ শেষে বুধবার থেকে দেশে ফিরতে শুরু করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট বুধবার থেকে শুরু হয়ে চলবে আগামী এক মাস। শেষ হবে ৫ অক্টোবর।

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছেন মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন।

ভিসা পেয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি ৩৬৭ জন।

বাংলাদেশ বিমানের ১৬৯টি ফ্লাইটে ৬৪ হাজার ৮৭৩ জন হাজি ফিরবেন দেশে। বাকিরা ফিরবেন সাউদিয়া এয়ারে।

ইতিমধ্যে প্রত্যেক হাজির জন্য ৫ লিটার করে জমজমের পবিত্র পানি ঢাকায় নিয়ে আসা হয়েছে। হাজিরা দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাদের হাতে তুলে দেয়া হবে।

হজযাত্রীদের সুবিধার্থে বিমান ঢাকা থেকে যাত্রার পূর্বে হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের বোর্ডিং কার্ড দিয়ে দিয়েছে।

প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক ২টি ব্যাগে ৪৬ কেজি মালামাল আনতে পারবেন। বিজনেস ক্লাসের জন্য সর্বাধিক ২টি ব্যাগে ৫৬ কেজি মালামাল বহন করতে পারবেন। কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল সঙ্গে রাখতে পারবেন হজযাত্রীরা। তবে কোনোভাবেই প্রতি পিস ব্যাগের ওজন ২৩ কেজি এবং বিজনেস ক্লাসে ২৮ কেজির বেশি হতে পারবে না।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ জানান, চলতি মৌসুমে বিমানের পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ৬৩ হাজার ৫৯৯ জন কিন্তু বিমান অতিরিক্ত ১ হাজার ২৭৪ জন হজযাত্রী নিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ