শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মিরপুরের ‘জঙ্গি’ আস্তানায় বিস্ফোরণ, গোলাগুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মিরপুর মাজার রোডের জঙ্গি আস্তানা থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে পর পর পাঁচটি বোমার বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। বোমার বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে।।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে পর পর পাঁচটি বোমার বিস্ফোরণ তারা শুনতে পেয়েছেন। র‌্যাবও পাল্টা গুলি ছুড়ছে। ওই বাড়ি থেকে ব্যাপকভাবে ধোঁয়া বের হতে দেখা গেছে।

এর আগে রাত ৮টার দিকে অবস্থানরত জঙ্গিরা আত্মসমর্পণে রাজি হলেও এই বিস্ফোরণের ঘটনা থেকে ধারণা করা হচ্ছে- জঙ্গিদের সঙ্গে র‌্যারেব গোলাগুলি চলছে।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি আব্দুল্লাহ দুই স্ত্রী-পুত্রসহ সঙ্গীদের নিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

রাত ৮টার দিকে আত্মসমর্পনের কথা ছিল। কিন্তু তারপরও আত্মসমর্পন করেনি আব্দুল্লা। তার ঘন্টা দুয়েক পর সেখানে কয়েকটি বিস্ফোরনের শব্দ শোনা যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ