শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কানাডা ও জাপান সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ১০ সেপ্টেম্বর অসুস্থ মেয়েকে দেখতে কানাডা যাচ্ছেন তিনি। এছাড়া জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে আগামী ১৮ সেপ্টেম্বর কানাডা থেকে টোকিও যাবেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জাহিরুল হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতকালীন ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগের প্রবীণ বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

জাপানে এশিয়ার প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে অংশ নিবেন বিচারপতি এসকে সিনহা। জাপানে প্রধান বিচারপতির সঙ্গে সফরসঙ্গী হবেন তার স্ত্রী সুষমা সিনহা এবং আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন। জাপান সফর শেষে আগামী ২২ সেপ্টেম্বর প্রধান বিচারপতির দেশে ফেরার কথা রয়েছে। এদিকে ২৭ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়েছে। যা চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ