শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখাস্তান যাচ্ছেন রাষ্ট্রপ্রতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ওআইসির প্রথম শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে শনিবার ঢাকা ত্যাগ করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

আগামী ১০ থেকে ১১ সেপ্টেম্বর কাজাখস্তানের রাজধানী আস্তানায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার বিকেলে কাজাখস্তানের আস্তানার উদ্দেশ্যে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

দুই দিনের এই সম্মেলনে রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, রাষ্ট্রপতি কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তাগণ।

একই দিনে আস্তানা নূর সুলতান নাজারবায়েভ আন্তর্জাতিক বিমান বন্দরে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের স্বাগত জানাবেন।

সফরকালে রাষ্ট্রপতি সম্মেলনের পাশাপাশি কাজাখ সমকক্ষের সাথে এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য সদস্যভুক্ত দেশের সমকক্ষদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

রাষ্ট্রপতি হামিদ ১২ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ