শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মিয়ানমারের মুসলমানদের বসবাস নিশ্চিতে কূটনৈতিক পদক্ষেপ জোরদার করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠীর ওপর বর্বর অত্যাচার, বসতভিটায় অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যাযজ্ঞ বন্ধে জতিসংঘের মাধ্যমে শান্তিরক্ষি বাহিনী প্রেরণের দাবি জানিয়েছেন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর মুফতি রুহুল আমীন।

আজ এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মুফতি রুহুল আমীন বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর যে ধরনের জুলুম-অত্যাচার চলছে তা মানবতার চরম বির্পযয়। বিশ্বের দ্বিতীয় মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশেকে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠাকল্পে জাতিসংঘকে শান্তি রক্ষীবাহিনী প্রেরণে চাপ প্রয়োগ এবং মিয়ানমারের মুসলমানদের শান্তিতে বসবাস নিশ্চিত করতে জোরদার কূটনৈতিক পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।

মুফতি রুহুল আমীন আরও বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া শরনার্থীরা অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাবে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় আশ্রয় নেওয়া শরণার্থীদের সাহায্যে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানানোর পাশাপাশি সরকারের প্রতি ত্রাণ তৎপরতার শুরুর অনুরোধ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ