রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

মিয়ানমার থেকে চাল কেনায় সরকারের তীব্র সমালোচনা বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের কাছ থেকে চাল কেনায় সরকারের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘নাফ নদীর রক্তাক্ত লাশের ওপর দিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মিয়ানমারে খাদ্য আনতে গেছেন।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ এই অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার। অথচ সেই দেশের কাছে খাদ্য আনতে গিয়েছেন আমাদের খাদ্যমন্ত্রী, সঙ্গে নিয়েছেন স্ত্রীকে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের হত্যা, বর্বর নির্যাতন বন্ধ এবং বাংলাদেশের তাদের খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের দাবি’তে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
সরকারকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, কেন মিয়ানমারে যাচ্ছেন? কম্বোডিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে চাল আছে। সেখানে না গিয়ে কেন মিয়ানমার যাচ্ছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ