শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তিনি এখন আগের চেয়ে ভাল আছেন এবং পুরোপুরি শঙ্কামুক্ত।

ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম আজ বিকেলে বাসসকে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ডিএনসিসি মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভাল আছে। তবে তাকে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’

আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আনিসুল হককে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটু আগে মেয়রের ছেলে মেয়েদের সাথে আমার কথা হয়েছে। তারাই আমাকে জানিয়েছে উনি ভাল আছেন। কে বা কারা কিসের স্বার্থে এ ধরনের অপপ্রচার ছড়াচ্ছে জানি না। এতে উনার পরিবারের সদস্যরা অত্যন্ত মর্মাহত হয়েছেন। মেয়রের দ্রুত সুস্থতা কামনা করে তার সন্তানরা সবার দোয়া চেয়েছেন।’

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ