শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নিজের টি-শার্টপরা ছবির ব্যাখ্যা দিলেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অবকাশে থাকা চিত্রনায়ক অনন্ত জলিলের পোস্ট করা কিছু ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হচ্ছিলো। ছবিতে অনন্ত জলিলকে জিন্স ও টি-শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

এবার নিজের পোশাক নিয়ে সমালোচনার উত্তর দিয়েছেন তিনি। শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে তার জিন্স ও টি-শার্টপরা ছবির ব্যাখ্যাও দিয়েছেন অনন্ত জলিল।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বন্ধুগণ, আসসালামু আলাইকুম।দুবাইতে আমি জুব্বা (Thobe ) পরেই গিয়েছিলাম এবং সবখানেই জুব্বা পরেই ঘুরেছি।

আমি এখন ইসলামিক পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করি। বুর্জ আল আরব এ ২৮ তলায় ফ্রান্স রেস্টুরেন্টে ফ্রান্সের বায়ারদের সঙ্গে বিজনেস মিটিং ও ডিনারের আয়োজন ছিল। সেখানে ড্রেস কোড নির্দিষ্ট থাকার কারণে সেখানে জুব্বা পরে যাইনি।-আল্লাহ হাফেজ।’

উল্লেখ্য, দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলে অবস্থানকালে ৭ সেপ্টেম্বর ১৪টি ছবি অনন্ত জলিল ফেসবুকে আপলোড করেন। এসব ছবিতে তাকে ছাড়াও স্ত্রী চিত্রনায়িকা বর্ষা ও তার সন্তানকে দেখা যায়।

এই ছবিগুলোতে দেখা গেছে, তিনি টি-শার্ট, গেঞ্জির ওপর ব্লেজার পরে আছেন। তবে তিনটি ছবিতে পাগড়ি ও আলখেল্লা পরিহিত রয়েছেন। আর তিনটি ছবি তার স্ত্রীর।

এসব ছবি আপলোড হওয়ার পরেই বিতর্কে জড়িয়ে পড়েন অনেকেই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ