শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

টানা বৃষ্টিতে নাকাল রাজধানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফজর থেকে শুরু হওয়া মুশলধারে বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। একটানা বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকা এবং অলিগলি। এতে অফিসগামী মানুষ পড়েছে বিরাট দুর্ভোগে।

নগরীর অলিগলি ও অনেক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে দুর্ভোগে পড়তে হয় অফিসগামী মানুষকে।

একইসঙ্গে রাস্তায় জলাবদ্ধতা ও যানজট দেখা দেওয়ার দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। এর পরও গন্তব্য যেতে হচ্ছে নগরবাসীকে। রাজধানীর বেশ কয়েকটি স্থানে এমন দুর্ভোগের চিত্র দেখা গেছে।

এদিকে ভারী বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাজধানীর অপেক্ষাকৃত নিচু এলাকায় পানি জমে গেছে।

সেই পানিতে ভাসছে নোঙরা-আবর্জনা। সেই সঙ্গে স্যুয়ারেজের পানি উপচে পড়ছে। আবার অনেক রাস্তায় জমেছে কাদাপানি। এ কারণে সকাল থেকে সড়কে যান চলাচল কিছুটা কম দেখা গেছে। এর ফলে বৃষ্টিতে ঘর থেকে বের হয়ে গন্তব্যে যেতে লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

অন্যদিকে সুযোগ বুঝে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অনেকে অভিযোগ করেছেন।

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ