বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

চট্টগ্রামে পুলিশের অভিযানে তিন ইয়াবা ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুলিশের এক অভিযানে চট্টগ্রামের রাউজানে জেলা ছাত্রলীগ নেতাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় অন্য তিন ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়।

আটককৃতরা হলেন- কদলপুর ইউনিয়নের মৃত শফিউল আলমের পুত্র, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. সেলিম উদ্দিন(২৭), ঊনসত্তরপাড়া গ্রামের মোহাম্মদ রুহুল আমিনের পুত্র মোহাম্মদ কফিল উদ্দিন(২৮) ও নোয়াপাড়া ইউনিয়নের হাজী মীর হোসেন সওদাগরের বাড়ীর মৃত ছৈদুল হকের পুত্র মো শাহেদ(২৯)।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনি বাজারের উত্তর দিকে সিরাজ মার্কেট নামে পরিচিত রুহুল আমিনের তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপারসহ তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ জাবেদ জানান, এই সময় তাদের কাছ থেকে ১৫৪ পিস ইয়াবা ও সমপরিমাণের ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপার উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কক্ষের মধ্যে থাকা অপর তিন ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ