শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখ্যান মিয়ানমারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: চলমান রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কাছে একটি নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। সে প্রস্তাব তাচ্ছিল্যের সঙ্গে প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।

বুধবার নাইপিদোতে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে মুখ খোলেন দেশটির স্টেট কাউন্সিলরের এক মুখপাত্র।

জাতিসংঘ, আসিয়ান, আইসিআরসি এবং ওআইসির মাধ্যমে দুইদেশ সংযোগকারী সীমান্তে একটি নিরাপদ অঞ্চল সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমার সরকারকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু এই প্রস্তাবে কোনো ধরনের আগ্রহ না দেখায়নি মিয়ানমার।

বৃহস্পতিবার মিয়ানমার টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে স্টেট কাউন্সিলর মন্ত্রণালয়ের পরিচালক ইউ জ হোতে কে উদ্ধৃত করে বলা হয়, মিয়ানমার সরকার নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রত্যাখান করছে। একবার এমন অঞ্চল প্রতিষ্ঠা করা হলে আন্তর্জাতিক ক্রীড়ানকরা এর নিয়ন্ত্রণ নেবে।

অং সাং সুচির আসন্ন জাতিসংঘের সাধারণ সভায় যোগ না দেয়ার সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করে হোতে বলেন, ‘সুচি জাতিসংঘের সাধারণ সভায় যোগ না দেয়ার পরিকল্পনার পিছনে মূল কারণ হচ্ছে, এর ফলে তিনি চলমান রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করতে পারবেন এবং রাখাইন প্রদেশের বাসিন্দাদের পাশে দাঁড়াতে পারবেন।

তিনি আরও বলেন, সুচির জাতিসংঘ সফর বাতিলের পেছনে আরও কারণ রয়েছে। বারবার সন্ত্রাসী হামলার হুমকির মধ্যে তার ব্যক্তিগত নিরাপত্তা জোড়দার ও প্রতিষ্ঠা করতে নিজস্ব শক্তি সামর্থ্য কিছু বৃদ্ধি করা প্রয়োজন।

মিয়ানমারের সেনা হামলার মুখে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে আসার মধ্যেই গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সেইসব শরণার্থীদের জন্য একটি নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব দেয় বাংলাদেশ।

ওই প্রস্তাবে বলা হয়েছিল, রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তার স্বার্থে রাখাইন রাজ্যের তিনটি এলাকায় নিরাপদ অঞ্চল গঠন করা যেতে পারে। চলমান সহিংসতায় যারা বাস্তুভিটা থেকে বিচ্যুত হয়েছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের তত্ত্ববধানে এই তিন অঞ্চলে তারা অস্থায়ীভাবে আশ্রয় নিতে পারবেন।

সূত্র: চ্যানেল আই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ