সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস ভারতে মুসলিমদের অধিকার ও আইনি সহায়তায় পরামর্শক কমিটি হচ্ছে

আগামীকাল দুই পার্বত্য জেলায় হরতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুই পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী ঘোষণা করেছে স্থানীয় বাঙালি সংগঠনগুলো। খাগড়াছড়িতে সন্ত্রাসীদের হাতে নিহত রবিউল হত্যার বিচার দাবিতে আজ শনিবার পার্বত্য নাগরিক পরিষদের পক্ষে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইঁয়া এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির সাথে একমত প্রকাশ করেছে পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব এ্যাডভোকেট এয়াকুবআলী চৌধুরী, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাদাৎ ফরাজি সাকিব।

পার্বত্য নাগরিক পরিষদের বিবৃতিতে বলা হয়, রাঙামাটি ও খাগড়াছড়িতে একাধিক বাঙালিকে হত্যা করেছিল উপজাতি সন্ত্রাসীরা। পরে পুলিশ সে হত্যাকারীদের গ্রেফতারও করেছিল। কিন্তু তারপরও সন্ত্রাসীদের শিক্ষা হয়নি।

তারা একইভাবে মোটরসাইকেল চালক রবিউলকে হত্যা করে হাত ও মুখ বেঁধে ধান খেতে ফেলে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়। এসব ঘটনা বিশেষ করে খাগড়াছড়ি জেলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই একটা সুস্থ সমাধান হওয়া উচিত। যাতে অসহায় সাধারণ মোটরসাইকেল চালকরা সন্ত্রাসীদের থেকে নিরাপদে থাকতে পারে।

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার আহবায়ক মো. জাহাঙ্গীর আলম জানান, রবিউল হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠিন শাস্তির দাবীতে মূলত এ হরতাল কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

তবে হরতালের মাধ্যমে আমরা অপহৃত ফাতেমাকে উদ্ধার ও খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল এবং পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ৮ দফা বাস্তবায়নের দাবীও জানিয়েছি। এসব দাবি পুরোনের জন্য ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ