রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তিউনিশিয়ায় মুসলিম নারীরা অমুসলিম পুরুষ বিয়ে করতে পারবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : তিউনিশিয়ার মুসলিম নারীদের অমুসলিম পুরুষদের বিয়ে করতে আর কোনো বাধা থাকলো না। গত বৃহস্পতিবার তিউনিশিয়ার সরকার অমুসলিম পুরুষ বিয়ে করার ব্যাপারে সরকারি বিধি নিষেধ তুলে দেয়। ১৯৭৩ সালে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

গত মাসে তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ এ নিষেধাজ্ঞা তুলে দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এ আইন ২০১৪ সালে গৃহীত তিউনিশিয়ার নতুন সংবিধানের পরিপন্থী।

নতুন আইন প্রণীত হওয়ার পূর্ব পর্যন্ত তিউনিশিয়ান মুসলিম নারী কোনো অমুসলিমকে বিয়ে করতে হলে পুরুষ সঙ্গীকে ইসলাম গ্রহণ করতে হতো এবং ইসলামগ্রহণের স্বপক্ষে সনদ পেশ করতে হতো।

তিউনিশিয়ার প্রগতিশীল সংগঠনগুলো সরকারের এ সিদ্ধান্তকে অভিনন্দন জানালেও ইসলামি সংগঠনসমূহ সরকারের এ সিদ্ধান্তে নিন্দাজ্ঞাপন করেছে।

সূত্র : ইউপিআই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ