শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২০ দল ভাংতে চায় সরকার; ভয় দেখাচ্ছে শরীকদের: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার ২০ দলীয় জোট ভাঙতে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এ কারণে  শরীক দলের নেতাদের সরকার ভয় দেখাচ্ছে এবং গুম করছে বলে জানান তিনি।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবদের নিয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

তিনি বলেছেন, সরকার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভাঙ্গার চেষ্টা করছে। এ জন্য শরীক দল কল্যাণ পার্টির মহাসচিবকে অপহরণ করে অন্যদের ভয় দেখানো হয়েছে।

মির্জা ফখরুল বলেন, জোটের শরীক কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে নিখোঁজ করার উদ্দেশ্যই হচ্ছে ২০ দলীয় জোট নেতাদের ভয় দেখানো।

আমিনুর রহমানসহ সকল নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে ফেরত দিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

এসময় এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় ঐক্যের পরিবর্তে জাতিকে বিভক্ত করেছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির প্রেসিডেন্ট মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ ও এনটিপির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ।

রোহিঙ্গা শিবিরের হিরো : গাজী ইয়াকুব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ