শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নওয়াজ শরীফের আসনে জিতলেন স্ত্রী কুলসুম নওয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পানামা পেপার্স দুর্নীতিতে ক্ষমতা হারানো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের লাহোরের আসনে জয়ী হয়েছেন তার স্ত্রী কুলসুম নওয়াজ। রোববার এ আসনে ভোটাভুটি হয়েছে।

গত জুলাই মাসে আদালত নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করার পর ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি।

পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনে উপ-নির্বাচনে তার স্ত্রী কুলসুম নওয়াজকে মনোনয়ন দেয় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।

নির্বাচনে কুলসুমের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরান খালের দল পিটিআইর প্রার্থী ইয়াসমিন রশীদ। কুলসুম মোট ভোট পেয়েছেন ৬১ হাজার ২৫৪টি। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ হাজার ১৮৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন।

বর্তমানে ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন কুলসুম নওয়াজ। তার অবর্তমানে নির্বাচনী প্রচারণায় অগ্রণী ভূমিকা পালন করেছেন মেয়ে মরিয়ম নওয়াজ।

 

তবে পানামা পেপার্স কেলেঙ্কারীর ঘটনায় নিজের বিরুদ্ধে আসা সব ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন নওয়াজ শরিফ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ