শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পৌঁছেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জিয়াউদ্দিন এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিমানবন্দরের বাইরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে ঢাকা থেকে নিউ ইয়র্কে যাওয়ার পথে শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। রবিবার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ইত্তিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা আবুধাবি বিমানবন্দর ত্যাগ করেন।

জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু তুলবেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ