বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গা গণহত্যার বিষয়ে বিশ্বকে আমরা ভয় পাই না: সুচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: রোহিঙ্গা গণহত্যা নিয়ে সুচি এক ভাষণে জানিয়েছেন আমরা বিশ্বের পর্যবেক্ষণকে ভয় পাই না।

মিয়ানমারের স্টেট কাউন্সেলর (কার্যত প্রধানমন্ত্রী) অং সান সু চি ঔদ্ধত্যের সুরে বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণ মিয়ানমার ভয় পায় না। রোহিঙ্গারা পুলিশের উপর হামলা চালিয়েছে। তবে সরকার শান্তি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি সব ধর্মের মানুষদের রক্ষা করার প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, ‘সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে রক্ষা করায় কাজ করে যাবে মিয়ানমার। আমরা শান্তি চাই, ঐক্য চাই। যুদ্ধ চাই না।’

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব নেতারা মিয়ানমারে আসুন, পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, দেখুন কেন রোহিঙ্গারা পালাচ্ছে।

টেলিভিশন ভাষণে তিনি বলেন, বেশ কিছু মুসলিম বাংলাদেশে পালিয়ে গেছে- এ ধরনের খবর শুনে আমরা উদ্বিগ্ন।

রোহিঙ্গা হত্যা ইস্যুতে সুচির এই ভাষনে তাকিয়ে ছিল বিশ্ব। দেখতে চাইছিলেন তিনি কী বলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি যে ঔদ্ধত্য দেখাবেন সেটি মনে হয় কেউ কল্পনা করেননি।

সুচি বলেছেন, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে তার সরকার কাজ করবে। পরিস্থিতি দেখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে রাখাইন পরিদর্শনে যাওয়ার আহ্বান জানিয়েছেন সু চি। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

মিয়ানমার সেনাপ্রধানের ঔদ্ধত্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ