সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস ভারতে মুসলিমদের অধিকার ও আইনি সহায়তায় পরামর্শক কমিটি হচ্ছে

মিয়ানমার সেনা বাহিনীকে প্রশিক্ষণ দিবে না ব্রিটিশ সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে একটি প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করেছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ সরকার প্রতিবছর নিয়মিতভাবে এই প্রশিক্ষণ কর্মসূচি করে আসছিলো।এজন্যে ব্রিটেনের খরচ হয় বছরে তিন লাখ পাউন্ড। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অর্থ পরিশোধ করতো।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, ‘রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতা এবং তাকে কেন্দ্র করে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্রিটেন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সঙ্কটের গ্রহণযোগ্য কোন সমাধান না হওয়া পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত থাকবে।

ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘বর্মী সেনাবাহিনীর প্রতি আমরা আহবান জানাচ্ছি রাখাইনে সহিংসতা বন্ধ করে বেসামরিক সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যে। সেখানে যাতে মানবিক ত্রাণ সাহায্য যেতে পারে তার জন্যেও সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে আহবান জানানো হচ্ছে।’

রাখাইনে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর গত তিন সপ্তাহে চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

জাতিসংঘ রাখাইনে বর্মী সেনাবাহিনীর এই হামলাকে তুলনা করেছে জাতিগত নিধন অভিযানের সাথে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ