শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘নাৎসি বর্বরতার মতোই মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বরতা চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, জার্মানিতে নাৎসি বর্বরতার মতোই মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বরতা চলছে।

বুধবার ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদের হত্যা-নির্যাতনের প্রতিবাদ ও তাদের মানবাধিকার রক্ষার দাবিতে ওই সংবাদ সম্মেলরে আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন ও বিশিষ্ট নাগরিকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতানা কামাল বলেন, “এমন নগ্ন মানবাধিকার লঙ্ঘন ও ব্যাপক বর্বরতার নজির কেবলমাত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে পাকিস্তানি হানাদারের নিষ্ঠুরতা ও নির্বিচার গণহত্যার সঙ্গে তুলনীয়। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানিতে নাৎসি বর্বরতার যে নজির আছে, মিয়ানমারের সামরিক জান্তার রোহিঙ্গাবিরোধী অভিযান যেন তারই পুনরাবৃত্তি।”

সুলতানা কামাল উল্লেখ করেন, মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী এবং আনুষ্ঠানিক সরকার প্রধান অং সান সু চির ভাষণে রোহিঙ্গা সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ওপর অমানবিক নির্যাতন ও হত্যার কোনো স্বীকৃতি নেই। তাদের দেশে ফিরিয়ে নেয়া বা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুযায়ী তাদের নাগরিক অধিকার, মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস নেই।

মুসলিম বিশ্বের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ