রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

তবে সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ত্রাণবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে স্থানীয় চাকঢালা মাদরাসার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, বিজিবি ও স্থানীয় লোকজন উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

রোহিঙ্গা ক্যাম্পে রাস্তা নির্মাণের জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ