রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

‘আমাদের সঙ্গে ঐক্য হবে কীভাবে, বিএনপি তো দেশপ্রেমিক দল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির সঙ্গে কোনো ঐক্য হবে না। ঐক্য হবে কীভাবে, বিএনপি তো একটি দেশপ্রেমিক দল। আর আপনার দলের লোকেরা তো এখন ত্রাণও লুট করছে। আমরা আমাদের সঙ্গে ঐক্য নয়, জনগণের সঙ্গে ঐক্য করতে বলেছি।’

শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। জাতীয় পার্টি (কাজী জাফর) এ সভার আয়োজন করে।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এখন পর্যন্ত জাতিসংঘে গণহত্যা বলতে পারলেন না, রোহিঙ্গা গণহত্যার নিন্দা করেননি। আপনি ভয় পান। পাছে যারা মিয়ানমারকে সমর্থন দিচ্ছে, তারা আপনাদের প্রতি বিরাগভাজন হবে। উল্টো বিএনপিকে সন্ত্রাসী আখ্যা দিলেন। কত ভয় পান বিএনপিকে, আমাদের ত্রাণ আটকে দিলেন। এটা তো হীনমন্যতা, ক্ষুদ্রতা। এসব বাদ দেন, ভয় পাওয়া বাদ দেন। আমিত্ব পরিহার করুন। রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের কথা স্পষ্ট। রোহিঙ্গা গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে।'

মির্জা ফখরুল আরো বলেন, 'খালেদা জিয়া প্রথম দিনেই বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে, খাদ্য দিতে হবে। ১৯৭৮ সালে মিয়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়েছিল, তখন জিয়াউর রহমান চুক্তির মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠান। ১৯৯২ সালেও খালেদা জিয়া জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গাদের পাঠাতে সফল হয়েছিলেন।'


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ