বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


দাঁতের যত্নে কোনটি উপকারী? ব্রাশ না মেসওয়াক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী
আওয়ার ইসলাম

কথায় অাছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো। কিন্তু ক'জনেই বা এর অর্থ বুঝেন? এমন অনেকেই আছেন যারা দাঁত না মেজেই পানাহার শুরু করেন। যদিও কথা ছিল দাঁত মাজার মধ্য দিয়ে সকাল শুরু হওয়ার।

ভেবে অবাক হই এই ভেবে, পুরো পৃথিবীতে যেখানে ৬০০ কোটি মানুষ, সেখানে দাঁত মাজেন মাত্র সাড়ে তিনশো কোটি মানুষ। অথচ সুস্থভাবে বাঁচতে হলে নিয়মিত দাঁত মাজা একটি অপরিহার্য বিষয়। কেন না, নিয়মিত দাঁত না মাজলে মুখের অভ্যন্তরে তৈরি হয় ব্যাকটেরিয়া। অার সেই ব্যাকটেরিয়া শরীরের টকাইন রক্তের মাধ্যমে করনারি ধমনীতে গিয়ে ব্লকেজ তৈরি করে। যা হার্ট অ্যাটাক হওয়ার অন্যতম কারণ।

তাই আসুন! সুস্থ সবল দাঁত এবং অন্যান্য রোগ থেকে বেঁচে থাকতে নিয়মিত দাঁত মাজি।

তবে কথা হচ্ছে, কী দিয়ে দাঁত মাজবেন? দাঁত মাজার জন্য বহুল প্রচলিত দু'টি মাধ্যম হলো ব্রাশ ও মেসওয়াক। তো অাপনি কোনটি ব্যবহার করবেন? ব্রাশ না মেসওয়াক? অাসুন জেনে নিই, দাঁতের যত্নে কোনটি বেশি উপকারী।

ডেন্টিসরা বলেন, ব্রাশের মাধ্যমে দাঁত মাজা যদিওবা আধুনিকতার অনুসরণ, তথাপি তা অনেক সময়ই ভুল ব্যবহারে ক্ষতির কারণ। এই যেমন- দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার করলে ব্রাশে জমে থাকা ব্যাকটেরিয়া দাঁত ও মাঢ়িতে প্রদাহের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

আবার কখনো কখনো জোরে চাপ পরার কাণে দাঁতের এনামেলের আস্তর ক্ষয় হয়ে দাঁতের গোড়ার সংবেদনশীলতা বাড়ায়।

অপরদিকে ঐতিহ্যের মহিমায় সমুন্নত সুন্নাত মেসওয়াকে রয়েছে অনন্য উপকারিতা। বিভিন্ন গাছের ডালে তৈরি এই মিসওয়াকে রয়েছে বিভিন্ন রাসায়নিক উপাদান। এই যেমন- ট্রাইমিথাইল অ্যামিন, সালভাডোরাইন, অ্যালকালয়েড,ফ্লোরাইড, সিলিকা, সালফার, ভিটামিন সি, ফ্লেভোনয়েডস এবং স্টেরলস পদার্থ। তাছাড়া মেসওয়াকে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস। যা শরীরের জন্য অবশ্য প্রয়োজনীয়।

মেসওয়াকের আশগুলো খুব নরম এবং মসৃণ হওয়ায় দাঁতের জন্য তা বেশ অারামদায়কও। নিয়মিত মেসওয়াক করলে মুখের ভেতর সৃষ্ট হওয়া ক্ষত বা ঘা দূর দূর হয়। এর অারেকটি উপকার হলো মুখের দূর্গন্ধ দূর করা।

এতো গেলো বিজ্ঞানের থিওরি। এবার আসুন দেখি মেসওয়াকের গুরুত্বে ইসà¦