রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

সূচির বক্তব্য ভাওতাবাজি; রোহিঙ্গাদের ফেরত নেবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মায়ানমার সরকার তাদের ফেরত নেবে না, এই ভার আমাদেরকে বহন করতে হবে। এতো মানুষকে খাবার দেয়া, আশ্রয় দেয়া এটা অনেক বড় কঠিন কাজ।

তিনি রোববার সকালে রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। এ সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মহানগর জাতীয় পার্টির সভাপতি ও জাপার মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, নির্বাহী সদস্য কাউন্সিলর শাফিউল ইসলাম শাফিসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

এরশাদ বলেন, মুসলিম রহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে সূচির দেয়া বক্তব্য ভাওতাবাজি। এরশাদ বলেন, সূচি বলেছে, আমরা বেছে বেছে লোক নেব। কিন্তু তাদের চিহ্নিত করবে কিভাবে? তাদের তো আইডি কার্ড নেই, ভিসাও নেই। সুতরাং তাদের চেনারও উপায় নেই। তাই সূচির বক্তব্য ভাওতাবাজি ছাড়া কিছুই নেই।

কয়েক দিন আগে সূচি কিছু রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফেরত নেয়ার কথা বলেছিলেন। তার ওই বক্তব্যের প্রেক্ষিতেই এরশাদের এই সংশয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ