শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এক বছর পর রোহিঙ্গা শরণার্থীদের পাঠানো হবে নোয়খালীর ভাসান চরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ সরকার বলছে, মিয়ানমার থেকে কক্সবাজারে আসা রোহিঙ্গাদের যদি এক বছরের মধ্যে ফিরিয়ে নেয়া না হয়, তবে তাদেরকে মধ্য মেয়াদে নোয়াখালীর ভাসান চরে রাখা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেন, সম্প্রতি আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের ওপর যে চাপ পড়েছে তাতে তাদের এক বছরের বেশি সময় সেখানে রাখা যাবে না বলে সরকার মনে করছে।

তিনি বলেন, সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে , মানুষকে এমন স্থানে নিয়ে যাওয়া যেখানে তাদেরকে আরো সহজে সহায়তা দেয়া যাবে। তবে সেটাও একটি সাময়িক সমাধান। কারণ এটা ধরে নেয়া যায় যে তাদের ফিরে যেতে বেশ সময় লাগবে। যদি সহিংসতা থামে, তাহলেই সেটি হতে পারে।
বাংলাদেশে যারা আছেন তাদের জন্য একটি মধ্যমেয়াদী সমাধান খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশের সরকারের কাছে প্রস্তাব দিয়েছি একটি কারিগরি কমিটি করার জন্য, যারা এই সমাধান কী হতে পারে সেটি নিয়ে কাজ করবে।"

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মধ্যমেয়াদি  সমাধানের বিষয়ে বাংলাদেশ সরকার এরই মধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছে। নোয়াখালীর ভাসানচরে তাদেরকে স্থানান্তরের বিষয়ে এরই মধ্যে একটি প্রাথমিক জরিপ করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলছেন, তারা আরেকটি জরিপ করে পুরো পরিকল্পনাটি তৈরি করবেন।

মি. ইমাম বলেন, এই সময়ের মধ্যেও তাদেরকে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রের ভেতরেই রাখতে হবে এবং তাদের নিবন্ধন সম্পন্ন করা হবে।এই পুরো কাজটি শেষ হলে বছরখানেকের মাথায় তাদেরকে ভাসানচরে স্থানান্তর করা হবে বলে সরকারের পরিকল্পনা করছে।

তবে এটিও দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনা নয়। বাংলাদেশ সরকার এবং ইউএনএইচসিআর উভয়েই বলছে, রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘমেয়াদী সমাধান মিয়ানমারকেই করতে হবে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ