শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘সাহায্য পাঠানোর পাশাপাশি রোহিঙ্গা গণহত্যা সমর্থন দ্বিচারিতা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চীন ও রাশিয়ার সমালোচনা করে বলেছেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সাহায্য পাঠানো আবার অন্য দিকে তাঁদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো গণহত্যা সমর্থন করা দ্বিচারিতা।

তিনি বলেন, আমি আশা করি, তাঁরা এই দ্বিচারিতা থেকে সরে এসে মানবতা ও যৌক্তিকতার পক্ষে অবস্থান নেবে।

আজ দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজামন্ডপ পরিদর্শনকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় রোহিঙ্গা সংকট নিয়ে চীন ও রাশিয়ার বক্তব্যের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, মেরিনা জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক তাপস কুমার পাল ও ঢাকা মহাননগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিএল চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মুক্ত আলোচনা সম্পর্কে আমরা জানতে পেরেছি যে, চীন ও রাশিয়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। এর মধ্যে চীনও মানবিক সাহায্য পাঠাচ্ছে।

তিনি বলেন, ‘কিন্তু আমাদের কথা হচ্ছে, একদিকে মানবিক সাহায্য অন্যদিকে রোহিঙ্গা নিযার্তনকে সমর্থন করা দ্বিচারিতা। আমি আশা করবো, বৃহৎ শক্তি এই দ্বিচারিতা থেকে সরে আসবে।’ বাসস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ