শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা বহুমুখী সেতুর সুপার স্ট্রাকচার বা প্রথম স্প্যান আজ বসা‌নো হয়েছে। এর ফলে  দৃশ্যমান হয়েছে দক্ষিণাঞ্চ‌লের ২১ জেলার মানু‌ষের স্বপ্নের পদ্মা সেতু‌।

শরীয়তপু‌রের জা‌জিরা প‌য়ে‌ন্টে আজ শনিবার সকাল ৯টার দিকে প্রথম এ স্প্যান বসানো হয়। এ পর্যন্ত মূল সেতুর ৫৪.৪৪ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা জানা গোছ।

পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতু প্রকল্প সারা বিশ্বের কাছে একটি মাইলফলক। আজ শনিবার পিয়ারের উপর স্থাপন করা হলো স্প্যান।

তিনি আরো বলেন, মাওয়া প্রান্ত থেকে সুপার স্ট্রাকচারটি ভাসমান ক্রেনে করে জাজিরা প্রান্তে আনা হয়েছে। এখন সুপার স্ট্রাকচার বসানোর আগে বেয়ারিং কাজ চলছে। বেয়ারিং সেতুর ভূকম্পন রোধ করে এবং ভারসাম্য রক্ষায় কাজ করে থাকে। পিয়ার দুটির কংক্রিটের শক্তি ৫০ মেগা প্যাসকেল অর্জন করলেই তার উপর স্প্যান বসানো হবে। এ ছাড়া বর্তমানে এখন পিয়ারের সাটারিং খোলার কাজ শেষ। অন্যান্য ফিনিশিং চলছে।

পদ্মা সেতুর সুপার স্ট্রাকচারবাহী 'তিয়ান ই হাউ' ভাসমান ক্রেন জাহাজ ইতিপূর্বে জাজিরা প্রান্তে পৌঁছে। স্প্যানটি এখন ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের পাশে রাখা ছিল।

মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ ওয়ার্কশপ থেকে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত রবিবার সন্ধ্যায় জাহাজটি প্রায় ৩ হাজার ২ শ টন ওজনের ৭বি নম্বর স্প্যানটি (সুপার স্ট্রাকচার) নিয়ে সেতুর ২৩ নম্বর পিলারের (খুঁটি) কাছাকাছি নোঙর করেছিল। পরে সোমবার সকালে রওনা হয়ে আরো প্রায় দুই কিলোমিটার দূরের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের কাছে পৌঁছে যায় দুপুরে।

আজ বেলা ১১টার স্প্যানটি পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে স্থাপন করা হয়েছে। প্রথমে এটি অস্থায়ী বেয়ারিংয়ে বসানো হয়েছে। পরে স্থায়ী বেয়ারিংয়ে স্থাপন করা হবে।

পদ্মাসেতুর নির্মাণকাজ দেখলেন আরবের দুই মেহমান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ